ভিত্তিফলক স্থাপনের নিন্দা সিপিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তড়িঘড়ি করে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের ভিত্তিফলক স্থাপন করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
গতকাল এক বিবৃতিতে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ বলেন, এই প্রকল্পের বিরুদ্ধে দেশের ভেতরে জনমত সৃষ্টি হয়েছে, আন্তর্জাতিকভাবেও প্রতিবাদ হচ্ছে। ঢাকা-সুন্দরবন লংমার্চের মধ্য দিয়ে দেশবাসী সরকারকে এই প্রকল্পের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছে। আন্দোলনে ভয় পেয়ে সরকার এখন চোরাগোপ্তা পথ বেছে নিয়েছে। গণরোষ এড়াতেই রামপালে না গিয়ে কুষ্টিয়ায় বসে ভিত্তিফলক উন্মোচন করা হয়েছে বলে মন্তব্য করেন সিপিবির নেতারা।
নেতৃবৃন্দ সরকারের এই গণবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে চলমান আন্দোলন আরও তীব্র করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।