ভিন্ন খাতে নেওয়ার চেষ্টার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার প্রধান ফটকের কাছ থেকে গত রোববার রাতে তোতা মিয়া নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধারের ঘটনাটি পুলিশ ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ওই ব্যবসায়ীর স্ত্রী৷
তোতা মিয়ার স্ত্রী লিলি আক্তার বলেন, গত শনিবার সন্ধ্যায় জমিসংক্রান্ত বিষয়ে আলোচনা করার কথা বলে সোনারগঁা থানার সহকারী উপপরিদর্শক হেমায়েত হোসেন তাঁর স্বামীকে থানায় ডেকে নেন৷ এরপর রোববার সকালে থানার ঘাটলা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়৷
এদিকে গতকাল সোমবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সদস্যরা ওই ব্যবসায়ীর লাশ উদ্ধারের ঘটনাসহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলার অবনতির জন্য পুলিশকে দায়ী করে বক্তব্য দেন৷ এই পরিপ্রেক্ষিতে সোনারগঁা থানার ওসি রিজাউল হক তাঁর বক্তব্যে বলেন, তোতা মিয়া থানার ঘাটলায় বসে শুক্রবার রাতভর গান করেন৷ সকালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যেতে পারেন৷
ওসির ওই বক্তব্যের জবাবে লিলি আক্তার বলেন, ‘পুলিশ বিষয়টিকে নিয়ে নাটক সাজানোর চেষ্টা করছে৷ আমার স্বামী কোনো গান জানেন না৷’