ভিপসের নতুন হটলাইন চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ভিজ্যুয়ালি ইমপায়ার্ড পিপলস্ সোসাইটি (ভিপস্) প্রতিবন্ধী ব্যক্তিদের তথ্য জানাতে নতুন হটলাইন চালু করেছে। হটলাইনটি হচ্ছে ০১৯১৪-৫২২২৫২। এ নম্বরে ফোন করে যেকোনো তথ্য জানা যাবে। এ ছাড়া সংগঠনের আগের যে হটলাইন ছিল (০১৭৭৭৬৫৬১২১) তাও চালু আছে। সংগঠনের সাধারণ সম্পাদক দৃষ্টি প্রতিবন্ধী নাজমা আরা বেগম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।