প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদী সরকারি কলেজের ছাত্র সংসদ নির্বাচনে সহসভাপতিসহ (ভিপি) ১৩টি পদে জয়ী হয়েছে ছাত্রলীগ। সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদকসহ (এজিএস) আটটি পদে জয়লাভ করেছে ছাত্রদল। গতকাল বুধবার ভোরে ছাত্র সংসদ নির্বাচন কমিশনার ইসমাইল হোসেন এ ফলাফল ঘোষণা করেন। গত মঙ্গলবার নির্বাচন চলাকালে ছাত্রলীগের কর্মীদের হামলার শিকার হন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক দিপক কুমার বর্মণ ও রিজভী আহমেদ নামের এক অতিথি শিক্ষক। ওই দিন জাল ভোট দেওয়া ও জাল পরিচয়পত্র তৈরির অভিযোগে ১১ জনকে আটক করে পুলিশ।ঘোষিত ফলাফল অনুযায়ী মাহমুদুর রহমান সহসভাপতি নির্বাচিত হন। বিজয়ী সাধারণ সম্পাদক ও সহসাধারণ সম্পাদক হলেন বিল্লাল হোসেন ও শরীফ আহমেদ।