ভিমরুলের হুলে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলায় গতকাল সোমবার সকালে ভিমরুলের হুলে সাকিবুল জমাদ্দার (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে চন্দ্রহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। পারিবারিক সূত্র জানায়, সাকিবুল বিদ্যালয়ে যাওয়ার জন্য সকালে বাড়ি থেকে বের হয়। সে সহপাঠীদের নিয়ে বিদ্যালয়ের কাছাকাছি এক বাঁশবাগানে খেলতে গেলে সেখানে থাকা ভিমরুলের হুলে অসুস্থ হয়ে মারা যায়।