ভিশন-২০২১ নিয়ে আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরিরামপুর ইউনিয়ন পরিষদের ধউরে বাংলাদেশ সরকারের সাফল্য অর্জন, উন্নয়ন ভাবনা এবং ভিশন-২০২১ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ধউর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীকে নিয়ে এ সভার আয়োজন করা হয়। ঢাকা জেলা তথ্য অফিস আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক শারকে চামান খান।