প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে এত দিন হাতে লিখে ও রাবার স্ট্যাম্প মেরে ভারতীয় ও বিদেশি নাগরিকদের ভিসা দেওয়া হতো। এর আগে ভারতীয় ভিসার মতো করে আধুনিক প্রযুক্তিতে এবং অনলাইনে প্রদানের দাবি উঠেছিল কলকাতায়। দাবি ছিল রাবার স্ট্যাম্পের পরিবর্তে ভিসা স্টিকার ব্যবহার করারও। সেই ডাকে সাড়া দিয়েছে বাংলাদেশের সরকার। গতকাল শুক্রবার কলকাতায় উপ-হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে অনলাইনে ভিসার ফরম পূরণ করতে হবে ভিসাপ্রার্থীদের। উপ-হাইকমিশনের এক কর্মকর্তা বলেন, এখন থেকে আধুনিক প্রযুক্তিতে এই উপ-হাইকমিশনে অনলাইনে ভিসার আবেদন গ্রহণ করা হবে।