ভিসা কার্যক্রম স্থানান্তরে বেশি ক্ষতিগ্রস্ত হবে সিলেটবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের ভিসা-প্রক্রিয়া কার্যক্রম বাংলাদেশ থেকে সরিয়ে দিল্লি নিয়ে গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন সিলেট বিভাগের মানুষ। যুক্তরাজ্য সরকারের এ রকম সিদ্ধান্তের বিরুদ্ধে দেশের মানুষকে রুখে দাঁড়াতে হবে।
গতকাল শুক্রবার গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের (জিএসসি) হবিগঞ্জ জেলা শাখার এক সভায় বক্তারা এসব কথা বলেন।
জিএসসির হবিগঞ্জ জেলা শাখার সভাপতি শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আবদুল কাইয়ুম বলেন, যুক্তরাজ্যে বিপুলসংখ্যক বাংলাদেশি বসবাস করে আসছেন। এর ৯০ ভাগই সিলেট বিভাগের লোকজন।
ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশন কার্যালয়ের মাধ্যমে বাংলাদেশের মানুষের যুক্তরাজ্যে যাওয়ার ভিসা-প্রক্রিয়া সম্পন্ন হয়ে আসছে। যুক্তরাজ্য সরকার ভিসা-প্রক্রিয়ার কার্যক্রম ঢাকার কার্যালয় থেকে সরিয়ে এখন দিল্লি নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। এমন সিদ্ধান্তে এ দেশের মানুষ বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।
সভায় বক্তব্য দেন আইনজীবী বিভু চৌধুরী, সাংবাদিক মনসুর উদ্দিন আহমেদ, রুহুল হাসান শরীফ।
সভায় শহীদ উদ্দিন চৌধুরীকে সভাপতি ও রুহুল হাসান শরীফকে সাধারণ সম্পাদক করে জিএসসির ২১ সদস্যবিশিষ্ট হবিগঞ্জ জেলা শাখা গঠন করা হয়।