ভিসা জটিলতার ব্যাখ্যা দিল ভারতীয় হাইকমিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে ভিসাপ্রত্যাশী বাংলাদেশি নাগরিকদের অনলাইনের ভিসার আবেদন নিয়ে সৃষ্ট জটিলতার ব্যাপারে ব্যাখ্যা দিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা বলেছে, প্রকৃত আবেদনকারীদের বাধাগ্রস্ত করতে কিছু দুষ্কৃতকারী ও ভিসা এজেন্ট অনলাইনের আবেদন প্রক্রিয়ায় জড়িয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে দুষ্কৃতকারী ও এজেন্টরা শুধু অনলাইন ভিসা আবেদনের প্রক্রিয়াকে বাধাগ্রস্তই করছেন না, তাঁরা প্রকৃত ভ্রমণকারীদের জন্য যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছেন।এতে বলা হয়, হাইকমিশন ভিসাপ্রত্যাশী সব বাংলাদেশিকে আশ্বস্ত করতে চায়, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশের নাগরিকদের ভিসা দেওয়ার প্রক্রিয়া কার্যকর সহজ রাখতে হাইকমিশন বদ্ধপরিকর।