ভিসা জালিয়াত চক্রের আরও একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে ভিসা জালিয়াত চক্রের আরও এক সদস্যকে গতকাল রোববার fোরে গ্রেপ্তার করেছে পুলিশ। চক্রের প্রধান এম কে জামান আহমদের দেওয়া তথ্য অনুযায়ী হায়দার আলী নামে ওই সদস্যকে মৌলভীবাজারের রাজনগর উপজেলায় তাঁর গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানিয়েছে, জামান প্রিন্টিং প্রেসের স্বত্বাধিকারী জামান আহমদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী শনিবার মধ্যরাতে তাঁর নগরের শাপলাবাগ এলাকার বাসা থেকে এক হাজার ৫০০ জাল ভিসা, ৩০০ পাসপোর্ট, ২৫০টি আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স, বিভিন্ন সিল ও অত্যাধুনিক যন্ত্রপাতি উদ্ধার করা হয়। এ ঘটনায় সিলেট কোতোয়ালি থানায় নয়জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে।ঘটনার মূল হোতা জামান ছাড়া শনিবার বিকেলে গ্রেপ্তার অপর পাঁচজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।মামলার বাদী সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, প্রবাসী-অধ্যুষিত সিলেটে বিভিন্ন ছাপাখানার আড়ালে দীর্ঘদিন ধরে একটি চক্র ভিসা জালিয়াতি করে আসছিল। ইতিমধ্যে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ওই চক্রের সাতজনকে গ্রেপ্তার করেছে।প্রেস মালিক কল্যাণ সমিতির সভা: সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির সাধারণ সদস্য এম কে জামান আহমদ ভিসা জালিয়াত চক্রের সঙ্গে জড়িত থাকায় তাঁর সদস্যপদ বাতিল করেছে সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতি।