ভিসা-পদ্ধতি সহজ করছে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত সরকার বাংলাদেশিদের জন্য ভিসা-পদ্ধতি সহজ করতে যাচ্ছে। গত বুধবার রাজ্যসভায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশিদের জন্য কনফারেন্স ভিসা সহজ করার একটি প্রস্তাব ভারত সরকার বিবেচনা করছে। বাংলাদেশ থেকে যাঁরা নিয়মিত ভারত সফরে আসেন এবং চিকিৎসার জন্য যাঁদের এখানে এসে দীর্ঘদিন অবস্থান করতে হয়, তাঁদের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।