ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস যুক্তরাজ্যের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের নাগরিকদের জন্য যুক্তরাজ্যে ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস দিয়েছেন ঢাকায় দেশটির নতুন হাইকমিশনার অ্যালিসন ব্লেইক।
গতকাল মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় হাইকমিশনার এ আশ্বাস দেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গতকালের আলোচনায় দুই দেশের সম্পর্কোন্নয়নে যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশের অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী।