ভিসা সহজীকরণ ও প্রত্যর্পণ চুক্তি এ মাসে হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন ভিসা সহজীকরণ চুক্তি ও প্রত্যর্পণ চুক্তি এ মাসেই সই হতে পারে। দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে চলতি মাসের শেষের দিকে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্দে। ২৮ জানুয়ারি থেকে শুরু হওয়া তিন দিনের ওই বৈঠককালে চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।নতুন ওই ভিসা চুক্তি হলে দুই দেশের ব্যবসায়ী, ৬৫ বছরের বেশি বয়সী নাগরিক এবং ১২ বছরের কম বয়সী শিশুদের এক দেশ থেকে অন্য দেশে যাওয়া-আসায় কিছু বাধা দূর হবে।ভ্রমণ চুক্তি ও প্রত্যর্পণ চুক্তির খসড়া চূড়ান্ত হয়ে গেছে। ২৮ থেকে ৩০ জানুয়ারি ঢাকায় দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে চুক্তি দুটি সই হতে পারে।নতুন ভিসা চুক্তিতে কূটনৈতিক-বহির্ভূত ব্যক্তিদের ভিসার নতুন মেয়াদ নির্ধারণ, ব্যবসায়ীদের বহুবার যাতায়াতের (মাল্টিপল) ভিসা সহজ করা, বয়স্ক ও শিশুদের জন্য তাৎক্ষণিক ভিসা, পর্যটকদের জন্য দলীয় ভিসা এবং কিছু কিছু ক্ষেত্রে ভিসার মেয়াদ বাড়ানো হতে পারে।প্রত্যর্পণ চুক্তি করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করছে দুই দেশ। তবে গত বছরের অক্টোবরে ঢাকায় স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে নতুন ভিসা চুক্তির বিষয়টি গতি পায়।স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে প্রত্যর্পণ চুক্তি ছাড়াও সীমান্তে অপরাধী ও সন্ত্রাসীদের তৎপরতা, গুলি বিনিময়, সাজার মেয়াদ শেষ হওয়ার পরও দুই দেশের কারাগারে বন্দী আছে এমন ব্যক্তিদের নিজ নিজ দেশে প্রত্যর্পণ, সীমান্ত ব্যবস্থাপনা, অবৈধ অভিবাসন, মানব ও মাদক পাচারের মতো বিষয় নিয়ে আলোচনা হতে পারে। টাইমস অব ইন্ডিয়া, বাসস।