ভিসির হয়ে সংবাদ সমেঞ্চলনে ছাত্রলীগ কর্মীদের হট্টগোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম সাঈদুল হক চৌধুরীর পক্ষে সংবাদ সমেঞ্চলন করতে এসে নোয়াখালী প্রেসক্লাবে হট্টগোল করেছে ছাত্রলীগ নামধারী একদল ছাত্র। গতকাল সোমবার একটি দৈনিকে ‘নোবিপ্রবি ভিসির যত অনিয়ম’ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ায় রেজিস্ট্রার প্রফেসর মমিনুল হকের নেতৃত্বে শিক্ষক-কর্মকর্তা ও শতাধিক ছাত্র বিকেল তিনটায় প্রেসক্লাবে এলে ওই হট্টগোল হয়। তবে এ সময় উপাচার্য নিজেই অনুপস্থিত ছিলেন। খোঁজ নিয়ে জানা গেছে, একটি গোয়েন্দা সংস্থার দাখিল করা প্রতিবেদনের বরাত দিয়ে প্রকাশিত ওই প্রতিবেদনে উপাচার্য সাঈদুল হক চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ প্রকাশ পায়। গতকাল সকালে ওই সংবাদটি ক্যাম্পাসে পৌঁছার সঙ্গে সঙ্গে উপাচার্য রেজিষ্ট্রারের সঙ্গে এ বিষয়ে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন। পরে রেজিস্ট্রারের দপ্তরের জনসংযোগ শাখা থেকে উপাচার্যের পক্ষে নোয়াখালী প্রেসক্লাবে সংবাদ সমেঞ্চলন করার জন্য যোগাযোগ করা হয়। প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ তাৎক্ষণিকভাবে ওই দিনই (গতকাল) সংবাদ সমেঞ্চলন করা সম্ভব নয় বলে জনসংযোগ শাখাকে জানিয়ে দেন। কিন্তু সংবাদ সমেঞ্চলন করার অনুমতি না পেয়েও বেলা তিনটার দিকে রেজিস্ট্রার মমিনুল হক, শিক্ষক সমিতির বর্তমান ও সাবেক নেতারা, বিভিন্ন বিভাগের বেশ কিছু কর্মকর্তা-কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ে (ছাত্ররাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাস) ছাত্রলীগের কর্মী পরিচয়দানকারী শতাধিক ছাত্রকে নিয়ে সরকারি বাস ও মাইক্রোবাসযোগে নোয়াখালী প্রেসক্লাবে হাজির হন। এ খবর পেয়ে প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফসহ কয়েকজন সাংবাাদিক সেখানে গিয়ে অনুমতি ছাড়া, এমনকি যাঁর বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়েছে তাঁর উপস্থিতি ছাড়া প্রেসক্লাবে সংবাদ সমেঞ্চলন করতে আসার বিষয়ে রেজিস্ট্রারকে প্রশ্ন করলে সেখানে উপস্থিত ছাত্রলীগের কর্মীরা হট্টগোল শুরু করেন। পরে সাংবাদিকেরা রেজিস্ট্রার মো. মমিনুল হক ও ছাত্রলীগ কর্মীদের সংবাদ সমেঞ্চলনের স্থান থেকে বের করে দেন। পরে রেজিস্ট্রার মমিনুল হক প্রকাশিত সংবাদের প্রতিবাদলিপি পড়ে শোনান। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, ডিন মো. আবুল হোসেন, প্রক্টর জাহঙ্গীর সরকার, শিক্ষক সমিতির সভাপতি সেলিম হোসেন ও সাধারণ সম্পাদক আনিছুজ্জামান। তাঁরা রেজিস্ট্রার ও উপাচার্যের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন। বিকেলে উপাচার্য এ কে এম সাঈদুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক নেতারা আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর প্রতিবাদ জানাতে চেয়েছে, আমি তাদের বলেছি, তোমরা চাইলে প্রতিবাদ জানাতে পার। তবে, এ ক্ষেত্রে প্রতিবাদ জানানোর জন্য কাউকে বাধ্য করা হয়নি।’