ভিড়ে ঠাসা রাস্তায় গুলি করে ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ইসলামপুরের সরু রাস্তাগুলো প্রতি কর্মদিবসেই মানুষ আর রিকশার ভিড়ে ঠাসা থাকে। গতকাল সোমবারও এর ব্যতিক্রম ছিল না। মানুষের ভিড়ের মধ্যেই দুপুরে এক ব্যবসায়ীকে গুলি করে ১০ লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে মোটরসাইকেল আরোহী তিন ছিনতাইকারী।
পায়ে গুলিবিদ্ধ অবস্থায় পোশাক কারখানার যন্ত্রাংশ ব্যবসায়ী বিল্লাল হোসেন মজুমদারকে (৪০) মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, বেলা আড়াইটার দিকে তিনি একটি ব্যাংক থেকে ১০ লাখ টাকা তুলে আরেকটি ব্যাংকে জমা দিতে হেঁটে যাচ্ছিলেন। পথে মাদার তেরেসা চ্যারিটেবল মিশনের সামনে তিনজন তাঁকে আটকে টাকার ব্যাগ কেড়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দিলে ছিনতাইকারীদের একজন গুলি করে।
কোতোয়ালি থানার এসআই আবদুল আজিজ বলেন, ছিনতাইয়ের ব্যাপারে তথ্য সংগ্রহ করা হচ্ছে।