ভিয়েতটেলের কাছে টেলিটকের অংশীদারি বিক্রি হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি মালিকানাধীন মোবাইল ফোন কোম্পানি টেলিটকের অংশীদারি বিদেশি বিনিয়োগকারীদের কাছে বিক্রির সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। ভিয়েতনামের মোবাইল ফোন অপারেটর ভিয়েতটেল টেলিটকের মালিকানার অংশ কিনে নেওয়ার আগ্রহ দেয়েছিল। দেশি ও সরকারি মোবাইল ফোন অপারেটর হিসেবেই টেলিটক পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ ও অন্যান্য অবকাঠামোগত উন্নয়নের জন্য চীন সরকারের কাছ থেকে অল্প সুদে ২১ কোটি ১০ লা মার্কিন ডলার ঋণ নেওয়ার চিন্তাভাবনাও করছে সরকার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদ প্রথম আলোকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘এটা সরকারের সিদ্ধান্ত বলে আমরা জেনেছি’। ভিয়েতনামের মোবাইল ফোন অপারেটর ভিয়েতটেল ৩০ কোটি মার্কিন ডলারে টেলিটকের ৬০ শতাংশ অংশীদারি কিনে নেওয়ার যে প্রস্তাব দিয়েছিল তা সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে গ্রহণযোগ্য হয়নি বলে জানান তিনি।টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান চীন থেকে ঋণ নেওয়ার বিয়টি স্বীকার করলেও ভিয়েতটেলের প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেন, ‘সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিয়টি দেছে, তারাই সিদ্ধান্ত নেবে।’ আর ঋণ প্রসঙ্গে তিনি বলেন, ‘ইতিমধ্যে চীনের এক্সিম ব্যাংক এবং চীনের সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্ট ইমপোর্ট-এক্সপোর্ট করপোরেশনের (সিএমইসি) প্রতিনিধিদল টেলিটক পরিদর্শন করেছে। ফেব্রুয়ারি মাসের মধ্যেই তাদের কাছ থেকে প্রতিবেদন পাওয়ার কথা। আমরা আশা করছি মার্চের প্রথম সপ্তাহে চীনের কাছ থেকে ইতিবাচক সিদ্ধান্ত পাব।’ তিনি জানান, টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ ও অবকাঠামোগত উন্নয়নে ব্যয় হবে ঋণের টাকা। এতে করে টেলিটক আরও ৫৫ লা মোবাইল সংযোগ দিতে পারবে। গড়ে তোলা হবে থ্রিজির (তৃতীয় প্রজন্মের প্রযুক্তি) নেটওয়ার্ক। ওই নেটওয়ার্কের আওতায় ১৫ লা টেলিটক গ্রাহক থ্রিজি ব্যবহার করতে পারবেন। প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামে টেলিযোগাযোগের ক্ষেত্রে টেলিটকের রয়েছে সবচেয়ে ভালো নেটওয়ার্ক। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে পার্বত্য অঞ্চলে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ করা হয়। অভিযোগ রয়েছে, টেলিটকের (২০০৫) জন্ম থেকে এ পর্যন্ত কোম্পানির নেটওয়ার্ক কাভারেজ, গ্রাহক বৃদ্ধি ও সেবার মান ভালো না। চলতি মাসের প্রথম দিনেই দেশজুড়ে টেলিটকের কোনো নেটওয়ার্ক ছিল না। টেলিটকের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, কারিগরি ত্রুটির কারণে এই নেটওয়ার্ক বিপর্যয়। বিপর্যয়ের কারণ জানতে মন্ত্রণালয় ও টেলিটকের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হলেও এনো কোনো কারণ ুঁজে পাওয়া যায়নি। পার হয়ে গেছে তদন্ত কমিটির জন্য নির্ধারিত সময়। এনো প্রতিবেদন না পাওয়া প্রসঙ্গে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘তদন্ত কমিটি এনো কাজ করছে। বিয়টি কারিগরি, তাই কিছুটা সময় লাগছে।’ নাম প্রকাশে অনিচ্ছুক টেলিটকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আমলাতান্ত্রিক জটিলতা, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন দুর্নীতি টেলিটকের ক্রমশ অবনতি ঘটাচ্ছে। এ প্রসঙ্গে মুজিবুর রহমান বলেন, ‘এ ধরনের কিছুটা অভিযোগ রয়েছে, তবে পরিচালনা পরিদ তা কাটিয়ে ওঠার চেষ্টা করছে।’টেলিটকে এ পর্যন্ত এক হাজার ৩৩৬ কোটি টাকা বিনিয়োগ করেছে সরকার। দেশজুড়ে টেলিটকের বিটিএস (বেস ট্রানসিভার স্টেশন) সং্যা এক হাজার ১৮০। বিটিআরসির হিসাবে টেলিটকের গ্রাহক প্রায় সোয়া ১০ লা।