ভীমের জাঙ্গাল রক্ষায় মাইকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক নিদর্শন ‘ভীমের জাঙ্গাল’ রক্ষা করার উদ্যোগ নিয়েছে প্রশাসন। এ জন্য ভীমের জাঙ্গাল ও আশপাশের এলাকায় মাটি কাটার কাজ বন্ধ রাখার আহ্বান জানিয়ে গতকাল শুক্রবার মাইকিং করা হয়েছে।গতকাল শুক্রবার দুপুরে শিবগঞ্জের থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে। এ আহ্বানের পরও সেসব এলাকা থেকে কেউ মাটি কাটলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।ভীমের জাঙ্গাল আড়াই হাজার বছরের পুরোনো এবং উপমহাদেশের অন্যতম প্রাচীন জনপদ পুণ্ড্রনগরের অংশ। সম্প্রতি এ ভীমের জাঙ্গালের মাটি এলাকার মাটির ব্যবসায়ীরা কেটে নিয়ে যাচ্ছে। এ নিয়ে গত বছরের ২৫ ডিসেম্বর প্রথম আলোয় ‘ইটভাটায় পুড়ছে ভীমের জাঙ্গাল’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়।