‘ভীষণ ইমপসিবল’ বুঝলাম, কিন্তু সিনেমার নামের শেষে পাঁচ লেখা কেন? পাঁচ দিয়ে কী বোঝাতে চায়?
ম্যাডাম, এই পাঁচ হচ্ছে ৫ জানুয়ারির নির্বাচন, এটা দেখলেই আন্দোলনে জোশ চলে আসবে। হে হে হে!
স্যার, আসেন, আসেন। বাংলাদেশের হেলিপ্যাডে আপনারে স্বাগত। শুনছি আপনি অনেক বড় স্পাই, দেশের গণতন্ত্র খুঁইজা বাইর করনের লাইগা আপনারে ভাড়া কইরা আনছে।
রাখো তোমার গণতন্ত্র! আগে কও টয়লেটটা কোন দিকে! একটানা ১২ ঘণ্টা হেলিকপ্টারে ছিলাম, একবারও ‘ইয়ে’ করতে পারি নাই।
স্যার, গণতন্ত্র খুঁইজা পাইলে গরিবরে একটু দেখাইয়েন তো। যে জিনিসের লাইগা দেশের মধ্যে এত মারামারি, কাটাকাটি, সেইটা দেইখা চোখ জুড়াইতাম!
এই গমখেত পাহারা দেওয়ার দায়িত্ব দিছে আমারে। বস বলছে, ব্রাজিলের গমের মতো পচা গম যেন এই খেত থেকে বের না হয়! এই গম বিক্রি কইরা আন্দোলনের টাকাপয়সা ম্যানেজ করতে হবে। কাভি খুশি কাভি গ(র)ম অবস্থা!
এমনি এমনি কি আর ঢাকা বসবাস অযোগ্য শহরের মধ্যে দ্বিতীয় হইছে! আগে লোকাল বাসে উঠলে সিট না পেয়ে রড ধরে ঝুলতে হতো, আর এখন উড়োজাহাজেও সিট নাই! গেটের রড ধইরা ঝুলতাছি। হেলপার ভাই, সদরঘাট আর কত দূর?
পেট্রলবোমা মারতে গিয়া হাতেনাতে ধরা খাইছি, অথচ আমার নামে মামলা দিছে স্মাগলিংয়ের! স্মাগলিং দেখতে কেমন, সেইটাই তো জীবনে চোখে দেখলাম না। এইভাবে আমার নামে মিথ্যা মামলা কেন দিল, হোয়াই ম্যান, হোয়াই?
ভাইডি, আমি এই দেশে নতুন। আইজ কি তুষার পড়ার আশঙ্কা আছে? না হইলে এই গরমে এত পোশাক-আশাক পিন্দা বাইক চালাইতাছেন ক্যান?
মিয়া ভাই, বাংলাদেশে থাকেন না তো, বুঝবেন কী! আমাদের দেশে আছে সেই রকম মানের মন্ত্রী! শার্টের বোতাম খুইলা বাইক চালাইতে দেখলে খবর কইরা ছাড়বে!
শোনেন ভাইয়েরা, আন্দোলনের নাম শুইনা ফাল পাড়বেন না। এই আমারে দেখেন, আমি সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে ঈদ-পরবর্তী আন্দোলনের নাম শুইনা আসছি, কিন্তু এই বয়সেও কোন ঈদের পর যে আন্দোলন, সেই বিষয়ে ক্লিয়ার হইতে পারলাম না।
তবু নেত্রী যেহেতু বলেছেন, আমাদের উচিত আন্দোলনের জন্য তৈরি থাকা। সামনে তো আবার কোরবানির ঈদ আসতাছে, এইবার মনে হয় মিস হইব না।
ভাই, বলতে পারেন, ওনাগো গণতন্ত্রের জন্য আন্দোলনে আমরা সঙ সাইজা আছি ক্যান?
আরে মিয়া, এইটা বুঝলেন না! আমরা হইলাম গিয়া সাধারণ জনগণ। নেতাদের গণতন্ত্রের রক্ষা আর গণতন্ত্র উদ্ধারের মাঝখানে নিজেদের জীবন বাঁচাতে চাইলে সং সেজে থাকা ছাড়া উপায় নাই।
ম্যাডাম, খুশির খবর, আন্দোলনের জন্য ‘গণতন্ত্র দে ফিরিয়ে’ নামে ফেসবুকে আমরা যে পেজ খুলেছিলাম, এইমাত্র ওইখানে পাঁচ হাজার লাইক পূর্ণ হয়েছে।
আমাদের আন্দোলনের পেজেও পাঁচ হাজার মানুষ লাইক দিয়েছে! এ থেকে প্রমাণিত হয় যে বাংলার মানুষ এখনো আমাদের পক্ষে আছে! কী বলেন, সিনিয়র নেতা?
পেজের প্রোফাইল পিকচারে তামিল কোনো নায়িকার ছবি আপলোড করলে অতি শিগগির লাইক পাঁচ লাখ ছাড়িয়ে যাবে, ম্যাডাম!
আচ্ছা ভাইজান, এই মুহূর্তে আমি যা দেখতাছি আপনিও কি তাই দেখতাছেন?
আপনি কী দেখতাছেন জানি না, তবে আমি দেখতাছি এই দেশের মানুষের কপালে আরও ভোগান্তি আছে। মানুষ কত কষ্টে আছে, এইগুলার প্রতি কারও ভ্রুক্ষেপ নাই। চলেন ভাই, বিদেশের মানুষ বিদেশেই ফেরত যাই গা...।