ভুক্তভোগীদের বিবরণে দুর্বিষহ অভিজ্ঞতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানাভাবে মানবাধিকার লঙ্ঘনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা তাঁদের দুর্বিষহ অভিজ্ঞতার কথা শোনাচ্ছেন। তাঁদের একেকজনের বিবরণে ভারী হয়ে উঠছে পরিবেশ। 
আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘মানবাধিকার হরণ: এ কী পরিস্থিতিতে দেশ’ শিরোনামের এই আলোচনার আয়োজন করেছে মৌলিক অধিকার সুরক্ষা কমিটি।
মানবাধিকার লঙ্ঘন তদন্তে কমিশন গঠনের দাবিসকালে শুরু হওয়া আলোচনার প্রথম পর্বে ভুক্তভোগী পরিবারের সদস্যরা তাঁদের অভিজ্ঞতার বিবরণ দিচ্ছেন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের মো. রফিকের ভাষ্য, ২০০০ সালের ২৩ অক্টোবর সেনাবাহিনী ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের সময় তাঁর ছেলে জামাল নিহত হন। তিনি বলেন, ‘আমি সব সময় গোয়েন্দা নজরদারিতে থাকি। আজ এই অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় এসেছি। বাড়িতে ফিরে আমার কী পরিস্থিতি হবে—তা ভাবতেও পারি না।’
সবুজবাগ থানা ছাত্রদলের নেতা মাহবুব হাসানের স্ত্রী তানজিনা আক্তারের অভিযোগ, এক বছর আগে তাঁর স্বামীকে ধরে নিয়ে যায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিচয় দেওয়া লোকজন। তিনি বলেন, ‘দুই সন্তান নিয়ে আমাদের দিনগুলো কীভাবে কাটছে, আল্লাহ ছাড়া কেউ জানে না।’
বড় মানবাধিকার হরণ হয়েছে ৫ জানুয়ারি: মান্নারাজধানীর মিরপুর বিহারি ক্যাম্পের বাসিন্দা শহীদ আলী বাহাদুর অভিযোগ করে বলেন, ‘ক্যাম্প দখল করার জন্য নয়জনকে হত্যা করা হয়েছে। কয়েক দিন আগে একজনকে পিটিয়ে মেরেছে পুলিশ। এর এক মাস আগে চাঁদা দাবি করে না পেয়ে জাবেদ নামের একজনকে হত্যা করা হয়েছে। প্রতিনিয়ত আমাদের ক্যাম্প দখলের চেষ্টা হচ্ছে।’
যশোরের মালোপাড়ার বিশ্বজিৎ​ বিশ্বাস বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের তিনটি প্রতিশ্রুতি দিয়েছিলেন। একটাও পূরণ হয়নি। পুলিশ আসামি ধরে। ১০-১২ দিন পরে আসামির জামিন হয়ে যায়।’