ভুটান-ভারত-বাংলাদেশ বন্ধ রেল ও সড়কপথ চালুর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুটান থেকে পশ্চিমবঙ্গের কোচবিহারের দিনহাটা হয়ে বাংলাদেশ—এই পুরোনো রেল ও সড়কপথ পুনরায় চালুর দাবি করেছে কোচবিহারের ভারত-বাংলাদেশ ছিটমহল সমন্বয় কমিটি। ইতিমধ্যে এই দাবিতে সেখানে সভা-সমাবেশ শুরু করেছে সমন্বয় কমিটি।কমিটির যুগ্ম সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বের কথা মাথায় রেখে অবিলম্বে এই পথ খুলে দেওয়ার দাবি করেন।ভুটানের ফুন্ডসিলিং থেকে এই পথের দূরত্ব ১২০ কিলোমিটার। বর্তমানে বুড়িমারী হয়ে বাংলাদেশে যেতে এই পথের দূরত্ব ২৯০ কিলোমিটার। তাই সময় বাঁচানোর জন্য এই পুরোনো পথ পুনরায় খুলে দেওয়ার দাবি উঠেছে। তবে ভুটানের ফুন্ডসিলিং থেকে সড়কপথ থাকলেও রেলপথ রয়েছে জলপাইগুড়ির হাসিমারা থেকে। তাই ভুটানের সঙ্গে বাংলাদেশের রেলপথের সংযোগ স্থাপনে প্রয়োজন হবে ফুন্ডসিলিং থেকে হাসিমারা পর্যন্ত ১২ কিলোমিটার রেললাইন নির্মাণ।