ভুটানের প্রধানমন্ত্রীর দেশের উদ্দেশে ঢাকা ত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুটানের প্রধানমন্ত্রী জিগমে ওয়াই থিনলে পাঁচ দিনের রাষ্ট্রীয় সফর শেষে গতকাল শুক্রবার দেশের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সকাল সাড়ে ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় জানান। ইউএনবি, বাসস।ভুটানের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী তাঁর বাংলাদেশ সফরে স্বাস্থ্যমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্রসচিবসহ ২০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। তাঁর সঙ্গে ভুটান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ছয় সদস্যের একটি প্রতিনিধিদলও ছিল। সফরকালে থিনলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন। বৈঠক শেষে দুই দেশের মধ্যে স্বাস্থ্য ও সংস্কৃতির বিষয়ে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।