ভুট্টার ন্যায্যমূল্যসহ নয় দফা দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছেন চুয়াডাঙ্গার ভুট্টাচাষিরা। একই সঙ্গে তাঁরা ভুট্টার ন্যায্যমূল্য নিশ্চিতসহ নয় দফা দাবিতে গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান কর্মসূচি এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেছেন।সদর উপজেলা চাষি ফেডারেশনের উদ্যোগে গতকাল বেলা ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ভুট্টাচাষিরা অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় বক্তারা বলেন, সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেড চলতি মৌসুমের শুরুতে সারা জেলায় মাইকিং করে প্রচারণা চালায়, এ বছর তারা ৮৬০ টাকা মণ দরে ভুট্টা কিনবে। ভুট্টা ওঠার পর প্রথমে প্রতিষ্ঠানটির লোকজন নির্ধারিত দামেই ভুট্টা কেনা শুরু করেন। গত এক মাসে প্রতিষ্ঠানটি ভুট্টার দাম কয়েক দফা কমায়। প্রতি মণ ভুট্টার দাম ২৪০ টাকা কমে এখন ৬২০ টাকা হয়েছে। সিপি বাংলাদেশের চুয়াডাঙ্গা কারখানার ক্রয় ব্যবস্থাপক আবদুস ছাত্তার অভিযোগ অস্বীকার করে জানান, সমপ্রতি পোলট্রি খাদ্যের দাম অর্ধেকে নেমে এসেছে। পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠান ভুট্টা কেনা বন্ধ করে দিয়েছে। এ কারণে ভুট্টার দাম তাঁরা কমিয়ে দিয়েছেন।