ভুবনেশ্বর নদ থেকে ফাঁদ অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ভুবনেশ্বর নদে আড়াআড়িভাবে দেওয়া তিনটির মধ্যে দুটি ফাঁদ অপসারণ করা হয়েছে। গত শনিবার নদের সরদারডাঙ্গী সেতুর গোড়ায় ও দবিরদ্দিন প্রামাণিকের ডাঙ্গী গ্রামের দর্জির মোড় এলাকার ফাঁদ দুটি অপসারণ করা হয়। তবে মৌলভীরচর বাজারের পেছনের ফাঁদটি গতকাল রোববার পর্যন্ত অপসারণ করা হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রশিদ ফাঁদ অপসারণের সত্যতা নিশ্চিত করেছেন।