ভুবনেশ্বর নদ থেকে ১০টি বেড়া অপসারণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ভুবনেশ্বর শাখা নদের মধ্যে আড়াআড়িভাবে বাঁশ ও জাল দিয়ে দেওয়া ১০টি বেড়া অপসারণ করা হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা মালিক তানভির হোসেন গত শনিবার এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন।
সদর ইউনিয়নের লোহারটেক গ্রাম, মৌলভীরচর ও কেএমডাঙ্গী গ্রামে এ অভিযান চালানো হয়। এলাকাবাসী ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা বলেন, পদ্মা নদী থেকে উৎপন্ন ভুবনেশ্বর নদের বিভিন্ন পয়েন্টে আষাঢ়-শ্রাবণ মাসে এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বাঁশ, চটি ও জাল দিয়ে আড়াআড়ি বেড়া দিয়ে মাছ শিকার করে আসছিল। শনিবার বিকেলে মৎস্য কর্মকর্তা পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে বেড়াগুলো ভেঙে দেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা এম এম আজম আলী উপস্থিত ছিলেন।