ভুমিবলের মৃত্যুতে শোক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থাইল্যান্ডের রাজা ভুমিবল আদুলিয়াদেজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৮৮ বছর বয়সে গতকাল বৃহস্পতিবার মৃত্যুবরণ করেছেন রাজা ভুমিবল।
শোকবার্তায় রাষ্ট্রপতি আবদুল হামিদ রাজা ভুমিবলের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
থাই প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাই রাজপরিবারের শোকাহত সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করে দেশটির কঠিন এই সময়ে থাই সরকার ও জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।