ভুয়া এনজিও চালানোয় দুই ব্যক্তির কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় গতকাল সোমবার ভুয়া এনজিও (বেসরকারি সংস্থা) পরিচালনার দায়ে দুই ব্যক্তিকে দুই বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন ওয়াহিদুর রহমান রায়হান (২৮) ও রিপন মিয়া (৩২)।
আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ ও থানা সূত্রে জানা গেছে, প্রায় দুই সপ্তাহ আগে উপজেলা সদরের লঞ্চঘাট এলাকায় একটি স্থাপনা ভাড়া নেয় চিত্রা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা নামের একটি প্রতিষ্ঠান। মাঠকর্মীদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়, প্রত্যেকে ৩৬০ জন করে সদস্য সংগ্রহ করবেন। এই সদস্যদের কাছ থেকে প্রথম সপ্তাহে ২০০ টাকা করে এবং পরের সপ্তাহে আরও ৩০০ টাকা করে আদায় করে কার্যালয়ে জমা দেবেন। নির্দেশনা অনুযায়ী মাঠকর্মীরা ৮২ জন ব্যক্তির কাছ থেকে ২০০ টাকা করে মোট ১৬ হাজার ৪০০ টাকা সংগ্রহ করেন এবং ওই কর্মকর্তাদের কাছে বিনা রসিদে তা জমা দেন। তবে মাঠকর্মীদের নিয়োগপত্র ও জমা টাকার রসিদ না দেওয়ায় সন্দেহ হয় তাঁদের।