ভুয়া কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী-নওগাঁ মহাসড়কের নওগাঁর হাঁপানিয়া বাজার এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এক ভুয়া সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় তাঁকে আটক করে নওগাঁ সদর মডেল থানার পুলিশের কাছে সোপর্দ করেন র‌্যাব-৫-এর কর্মকর্তারা। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর হোসেন (৪৩) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার খড়িতা গ্রামের বাসিন্দা। সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয় দিয়ে তিনি প্রতারণা করে আসছিলেন। নওগাঁ সদর মডেল থানার পরিদর্শক জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে।  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি