ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর জেলা শহরের ঝুমুর সিনেমা হল বিপণিবিতানের হারবাল রিসার্চ সেন্টারের এক ভুয়া চিকিৎসককে গতকাল বুধবার কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভুয়া চিকিৎসক এস চৌধুরীকে ছয় মাসের কারাদণ্ড দেন আদালতের বিচারক। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা জানান, এস চৌধুরী নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে সাধারণ মানুষকে প্রতারণা করে আসছিলেন। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায় তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মেয়াদোত্তীর্ণ ওই সব ওষুধ ধ্বংস করা হয়েছে। অভিযানের সময় চিকিৎসকের সনদ চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন।