প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভুয়া জামিননামা কারাগারে পাঠিয়ে আসামিদের মুক্তির ব্যবস্থা করার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) মোসলেহ উদ্দিনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার উপসহকারী পরিচালক মো. সফিউল্লাহর নেতৃত্বে দুদক কর্মকর্তাদের একটি দল তাঁকে সকাল থেকে বিকেল পর্যন্ত জিজ্ঞাসাবাদ করে।
এর আগে গত রোববার ঢাকা মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী মোসলেহ উদ্দিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
দুদক সূত্র জানিয়েছে, প্রথম দিনের জিজ্ঞাসাবাদে জালিয়াতির ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন মোসলেহ। আরও দুদিন জিজ্ঞাসাবাদ চলবে। একই মামলায় ওই আদালতের এমএলএসএস (পিয়ন) শেখ মোহাম্মদ নাঈমকে তিন দিনের রিমান্ডে এনে গত সপ্তাহে জিজ্ঞাসাবাদ করা হয়।