ভুয়া ডিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর শহরের বড় স্টেশন মাছঘাট থেকে গতকাল শনিবার স্বপন রায় নামের এক ভুয়া ডিবি পুলিশকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, বেলা ১১টার দিকে চাঁদপুর মাছঘাটে গিয়ে নিজেকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয় দেন স্বপন। একপর্যায়ে ঘাটের দুই ব্যবসায়ীর কাছে জাল নোট আছে বলে হুমকি দেন। এ সময় ব্যবসায়ীদের সন্দেহ হলে স্বপনকে আটকে রেখে তাঁরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাঁকে আটক করে তাঁর কাছ থেকে চারটি মুঠোফোন সেট উদ্ধার করে।  চাঁদপুর প্রতিনিধি