ভুয়া পরীক্ষার্থী ও শিক্ষককে জরিমানা অনাদায়ে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছা উপজেলার পীরগাছা জেএন উচ্চবিদ্যালয় কেন্দ্রে তিন ভুয়া জেএসসি (জুনিয়র স্কুল সার্টিফিকেট) পরীক্ষার্থী ও এক শিক্ষককে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে জানা গেছে, উপজেলার পবিত্র ঝাড় নিম্নমাধ্যমিক বিদ্যালয় থেকে ভুয়া পরীক্ষার্থী হিসেবে মিজানুর রহমান, মেহেদী হাসান ও মমিনুল ইসলাম পরীক্ষা দিয়ে আসছিল। গতকাল বৃহস্পতিবার ওই কেন্দ্রে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষা চলছিল। ইউএনও আলেয়া ফেরদৌস ওই কেন্দ্রে গিয়ে তাদের আটক করে প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেন। এ ছাড়া পবিত্র ঝাড় নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিঠু মিয়াকে মুঠোফোনে ডেকে নিয়ে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেন।