ভুয়া পরীক্ষার্থীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসসি পরীক্ষার প্রথম দিনে চট্টগ্রামে মো. শাহরিয়ার নামে এক ভুয়া পরীক্ষার্থীকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে নগরের ব্যারিস্টার সুলতান আহমেদ চৌধুরী ডিগ্রি কলেজ পরীক্ষাকেন্দ্রে ওই ‘পরীক্ষার্থীকে’ আটক করে সাজা দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান।
হাবিবুল হাসান জানান, ভুয়া রেজিস্ট্রেশন ও প্রবেশপত্র নিয়ে মো. শাহরিয়ার পরীক্ষাকেন্দ্রে আসে। সন্দেহ হলে কলেজের অধ্যক্ষ বিষয়টি ম্যাজিস্ট্রেটকে জানান। চট্টগ্রাম বোর্ডের অধীনে এবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬৭ হাজার ৭৭৬ জন। পরীক্ষা দিয়েছে ৬৭ হাজার শিক্ষার্থী। শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান জানান, সব কেন্দ্রেই পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ হয়েছে। তবে পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের দায়ে বাঁশখালীর আলাওল কলেজের এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।