ভুয়া পরীক্ষার্থীসহ দুজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় গত শুক্রবার হামিম মিয়া (১৭) নামের এক ভুয়া পরীক্ষার্থী ও পরীক্ষার কেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগে আমিরুল ইসলাম (১৭) নামের এক কিশোরকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া পরীক্ষা হলে কর্তব্যে অবহেলার অভিযোগে আবদুল হাই ও জুবায়ের হাসান নামের দুই প্রভাষককে পরীক্ষার দায়িত্ব পালন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে এইচএসসির প্রথম বর্ষের পৌরনীতি প্রথম পত্রের পরীক্ষা গত শুক্রবার উপজেলার বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এই কেন্দ্রে এ ঘটনা ঘটে।