ভুয়া র্যাব কর্মকর্তা র্যাবের হাতে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মালিবাগ এলাকা থেকে আজ রোববার বিকেলে এক ভুয়া র‌্যাব কর্মকর্তাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আটক ব্যক্তি র‌্যাবের কাছে তাঁর নাম সিরাজুল বলে দাবি করেছেন। 

র‌্যাব-৩-এর অপারেশন অফিসার রবিউল করিম প্রথম আলোকে বলেন, ওই ব্যক্তি নিজেকে কখনো র‌্যাবের মেজর, কখনো সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও অপরাধকর্ম করে আসছিলেন। এ ধরনের অভিযোগের ভিত্তিতে আজ তাঁকে গ্রেপ্তার করা হয়।
রবিউল করিম আরও বলেন, আটক ব্যক্তি নিজেকে আবার ক্যাপ্টেন সাদমান বলেও দাবি করতেন। অবশ্য আটকের পর তিনি তাঁর নাম সিরাজুল বলেছেন। নাম-ঠিকানা যাচাই-বাছাই করে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।