ভুরুঙ্গামারী সীমান্তে বিডিআর-বিএসএফ সমন্বয় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমান্তে গুলি না চালানো, শান্তি বজায় রাখা, চোরাচালান প্রতিরোধ, যৌথ টহল জোরদার—এসব আলোচনার মধ্য দিয়ে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে বিডিআর ও বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে সমন্বয় সভা হয়। গতকাল সোমবার বাগভান্ডার কোম্পানি সদর দপ্তরে দুপুর ১২টা থেকে চার ঘণ্টাব্যাপী এই সভা হয়।সভায় বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) পক্ষে রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ খায়রুজ্জামান এবং বিএসএফের পক্ষে ভারতের কুচবিহার সেক্টরের ডিআইজি পি আর এস ভিজেরাজ নেতৃত্ব দেন। এ সময় কুড়িগ্রাম ২৭ রাইফেল ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল আ. রাজ্জাকসহ সেক্টরের অধীন ব্যাটালিয়ন কমান্ডাররা এবং কুচবিহার সেক্টরের অধীন স্টাফ অফিসাররা উপস্থিত ছিলেন।