ভুল উড়োজাহাজে...
ভুল বাস বা ট্রেনে চড়ে বসার ঘটনা বিরল নয়। তাই বলে ভুল উড়োজাহাজে? বাহরাইন থেকে গালফ এয়ারের উড়োজাহাজে মোহাম্মদ আলম মমতাজউদ্দিনের ঢাকায় আসার কথা ছিল। কিন্তু ভুলবশত তিনি ভারতের এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের (এআইই) একটি বিমানে চড়ে বসেছিলেন। ফলে বাংলাদেশের পরিবর্তে তিনি পৌঁছান ভারতের মেঙ্গালুরু (পুরোনো বাজপে) বিমানবন্দরে। গত ২৫ মে সন্ধ্যায় এ ঘটনা ঘটে।সন্তানের দাফনে যোগ দিতে মমতাজের দেশে আসার কথা ছিল। তাঁর ভুল বিমানে চড়ার বিষয়টি জানাজানির পর বাজপে বিমানবন্দরের অভিবাসন কর্মকর্তারা মমতাজকে দুবাই পাঠিয়ে দেন। দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা ওই ঘটনায় বিস্ময় প্রকাশ করে বলেন, ‘একজন যাত্রীকে অনেক স্থানে তল্লাশি পেরিয়ে আসতে হয়। এ ক্ষেত্রে এত বড় ভুল কীভাবে হলো? তবে কাগজপত্রে ত্রুটি থাকলে ভারতীয় নাগরিককেও ফেরত পাঠানো হতো। ভুয়া পাসপোর্ট বা অবৈধ ভিসার কারণে আমরা অনেক যাত্রীকে ফেরত পাঠিয়েছি বা আটক করেছি। কিন্তু এ ধরনের ঘটনার মুখোমুখি আগে কখনো হইনি।’ মমতাজের ভুল বিমানে চড়ার ব্যাপারে ভারতীয় বিমান ব্যবস্থাপনা বিভাগের একজন কর্মকর্তা বলেন, ভুলটা আসলে কার, সেটাই ধরা যাচ্ছে না। বিমানটি অবতরণের আধঘণ্টা আগে এআইইয়ের মুম্বাই কার্যালয়ে একজন ফ্লাইট কমান্ডার ব্যাপারটি ধরতে পারেন। টাইমস অব ইন্ডিয়া। এ প্লাস ক্যাম্পেইন।