ভুল খবরের জন্য দুঃখিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ছুটি মেলেনি, কারখানার টয়লেটে সন্তান প্রসব’ শিরোনামে ১০ মে প্রথম আলোর নবম পৃষ্ঠায় অ্যাপেক্স ফুটওয়্যার সম্পর্কে একটি প্রতিবেদন ছাপা হয়। যথাযথভাবে যাচাই না করায় প্রতিবেদনটিতে কিছু ভুল তথ্য পরিবেশিত হয়েছিল। ‘ছুটি মেলেনি’ এবং ‘টয়লেটে সন্তান প্রসব’ তথ্যগুলো ভুল ছিল। প্রকৃতপক্ষে কারখানার ওই নারী কর্মী ছুটি চাননি। তিনি সন্তান প্রসব করেননি, গর্ভপাত ঘটেছিল। তাই পরদিন ১১ মে ভুল তথ্য সংশোধন করে প্রথম আলোর নবম পৃষ্ঠায় ‘হামিদাকে চিকিৎসা দিচ্ছে অ্যাপেক্স ফুটওয়্যার কর্তৃপক্ষ’ শিরোনামে আরেকটি প্রতিবেদন প্রকাশিত হয়। সে প্রতিবেদনে অ্যাপেক্স ফুটওয়্যার কর্তৃপক্ষের প্রতিবাদ, ঘটনা নিয়ে তাদের বক্তব্য এবং প্রতিবেদকের নিজস্ব সংশোধনীও ছাপানো হয়। অসতর্কভাবে ভুল তথ্য-সংবলিত প্রতিবেদন প্রকাশের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
—বার্তা সম্পাদক