ভুল ঘোড়া দিয়ে দৌড় জেতা যায় না: আকরাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনে যে ফলাফল, সেটা সারা দেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন। কিন্তু প্রার্থী নির্বাচনে দলের তৃণমূলের কোনো মতামত নেওয়া হয়নি। তাই দলের প্রার্থী নির্বাচন ভুল ছিল। এতে প্রমাণিত হলো, ভুল ঘোড়া দিয়ে দৌড় প্রতিযোগিতায় জেতা যায় না।নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে এ মতামত ব্যক্ত করেন জেলা আওয়ামী লীগ ও সম্মিলিত নাগরিক পরিষদের আহ্বায়ক এস এম আকরাম। প্রথম আলোর সঙ্গে তাঁর সংক্ষিপ্ত সাক্ষাৎকার তুলে ধরা হলো।প্রশ্ন: ভোট দিয়েছেন?উত্তর: সকালের শুরুতেই শহরের গণবিদ্যা নিকেতনে ভোট দিলাম। অনেক ভিড় দেখেছি।প্রশ্ন: কেন্দ্রের পরিবেশ কেমন ছিল?উত্তর: ভোটকেন্দ্রের পরিবেশ ভালো ছিল।প্রশ্ন: নির্বাচনের ফলাফল সম্পর্কে আপনার প্রতিক্রিয়া কী?উত্তর: জনগণের রায়ের সত্যিকারের প্রতিফলন ঘটেছে। জনগণ যা চেয়েছে, তা-ই হয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম মেয়র কে হবেন, জনগণ সিদ্ধান্ত নিয়েই তাতে রায় দিয়েছে।প্রশ্ন: নতুন মেয়রের কাছে আপনার প্রত্যাশা কী?উত্তর: আমি আশা করি, নতুন মেয়র নির্বাচনের আগে জনগণের কাছে যেসব ওয়াদা করেছিলেন, তা তিনি পূরণ করবেন। আমি আশাবাদী, তিনি সফল হবেন। আইভীর আট বছর মেয়াদেও প্রথম চার বছর বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় ছিল। সেই সময় আইভী নারায়ণগঞ্জ শহরের উন্নয়নে অনেক ভালো কাজ করেছেন। এখন শহরের সঙ্গে সিদ্ধিরগঞ্জ ও বন্দর যুক্ত হয়েছে। এসব স্থানে নাগরিকদের অনেক সমস্যা। তারা এত দিন অবহেলিত ছিল। কাজের ব্যাপারে আইভীর যে নিষ্ঠা ও আন্তরিকতা আছে, তাতে তিনি মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবেন।প্রশ্ন: এ নির্বাচনের দুজনই দলের প্রার্থী। কিন্তু দল একজনকে সমর্থন দিয়েছে, আর মানুষ আরেকজনকে ভোট দিয়েছে। এতে দল ক্ষতিগ্রস্ত হয়েছে কি না?উত্তর: দলের কোন পর্যায় থেকে আলোচনা করে শামীম ওসমানকে প্রার্থী দেওয়া হলো, সেটা আমরা জানি না। তবে বলতে পারি, দলের তৃণমূলের কোনো মতামত সেখানে ছিল না। জেলা আওয়ামী লীগের আহ্বায়ক হিসেবে আমি কিছুই জানতে পারিনি।