ভুল চিকি ৎ সায় রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে চিকি ৎ সকের অভাব ও ভুল চিকি ৎ সায় এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মৃত ব্যক্তির স্বজনেরা হাসপাতালে ভাঙচুর করেছেন। গত রোববার সন্ধ্যায় শহরের উপকণ্ঠে ধলাগাছ এলাকায় ফাইলেরিয়া হাসপাতালে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির আত্মীয়স্বজন ও এলাকাবাসী সূত্রের বিবরণ অনুযায়ী, সৈয়দপুর ফাইলেরিয়া হাসপাতালসংলগ্ন এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত রেল কর্মচারী আকবর আলী (৬২)। রোববার সকালে তিনি আকস্মিক অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাঁর চিকি ৎ সার জন্য বাড়ির পাশের ফাইলেরিয়া হাসপাতালের আবাসিক চিকি ৎ সা কর্মকর্তা (আরএমও) মো. নজরুল ইসলামের শরণাপন্ন হন। চিকি ৎ সক নজরুল রোগীর বাড়িতে গিয়ে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে উচ্চ রক্তচাপের ওষুধ সেবনের পরামর্শ দেন। এই ওষুধ সেবনের পর বিকেলে ওই রোগী ভীষণ অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাঁকে ফাইলেরিয়া হাসপাতালে নিয়ে যান। এ সময় হাসপাতালে জরুরি বিভাগে কোনো চিকি ৎ সক কিংবা সেবিকা ছিলেন না। আরএমও নজরুল ইসলামও ছিলেন হাসপাতালের বাইরে। তাঁর মুঠোফোনে একাধিকবার কল করে অনুরোধ করা হলেও তিনি হাসপাতালে আসেননি। এ অবস্থায় হাসপাতালে বিনা চিকি ৎ সায় মারা যান আকবর আলী। আকবরের মৃত্যুর খবরে আত্মীয়স্বজন ও এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে হাসপাতালের দরজা-জানালার কাচ ভাঙচুর করেন। গতকাল সকালে ফাইলেরিয়া হাসপাতালে গিয়ে আরএমও নজরুল ইসলামকে পাওয়া যায়নি। সেখানে কথা হয় সিনিয়র সাব-অ্যাসিসট্যান্ট মেডিকেল অফিসার (এসএসএএমও) মো. মতিয়ার রহমানের সঙ্গে। তিনি বলেন, ফাইলেরিয়া হাসপাতালে সব ধরনের রোগীদের নয়, শুধু ফাইলেরিয়া রোগীদের জরুরি চিকি ৎ সাসেবা দেওয়া হয়। ওই সময় আরএমওসহ কোনো চিকি ৎ সক হাসপাতালে ছিলেন না এবং তা আগেই রোগীর স্বজনদের জানানো হয়েছিল।