ভুল চিকিৎসার অভিযোগে ক্লিনিক ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ তুলে চট্টগ্রামের চকবাজারে সার্জিস্কোপ নামের একটি ক্লিনিকে ভাঙচুর করেছেন রোগীর স্বজনেরা। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।জানা গেছে, গত বুধবার হূদেরাগে আক্রান্ত হওয়ার পর মো. শহীদুল্লাহ নামের হাটহাজারীর এক রোগীকে ক্লিনিকে ভর্তি করা হয়। তিনি গতকাল মারা গেলে তাঁর স্বজনেরা চিকিৎসকদের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ আনেন। একপর্যায়ে তাঁরা হাসপাতালের জানালার কাচ ভাঙচুর করেন বলে জানা গেছে।সার্জিস্কোপের পরিচালক বিদ্যুৎ ভূষণ গুপ্ত বলেন, ‘তাঁদের আমরা রোগীর ইসিজি করানোর পর বলেছিলাম আইসিইউতে ভর্তি করাতে। কিন্তু তারা তা করেনি। পরে ওই রোগী মারা গেলে তারা ভাঙচুর করে।’