ভুল চিকিৎসায়..

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পল্লি চিকিৎসকের ভুল চিকিৎসায় শাকিবা (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শাকিবা উপজেলার নন্নী ইউনিয়নের উত্তরবন্দ গ্রামের ছাইফুল ইসলামের মেয়ে। পুলিশ ও শাকিবার পরিবার সূত্রে জানা গেছে, শাকিবা দুই দিন ধরে জ্বরে ভুগছিল। গত শনিবার সন্ধ্যায় চিকিৎসার জন্য শাকিবাকে নিয়ে বাবা ছাইফুল ইসলাম নন্নী বাজারের চৌধুরী ফর্মেসিতে যান। তখন স্থানীয় পল্লি চিকিৎসক ফিরোজ চৌধুরী মেয়েটির পায়ে দুটি ইনজেকশন দেন। পাশাপাশি তিনি কিছু ওষুধ লিখে দেন। বাড়িতে যাওয়ার পরপরই শিশুটির নাক-মুখ দিয়ে রক্ত পড়তে থাকে। একপর্যায়ে মারা যায় শাকিবা। এ খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় লোকজন চিকিৎসকের বাড়ি ঘেরাও করেন। পরে পুলিশ গিয়ে বিচারের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি