ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ এক নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুরে এক হাতুড়ে চিকিৎসকের চিকিৎসায় রুমা আক্তার (২২) নামের নয় মাসের এক অন্তঃসত্ত্বার মৃত্যু হয়েছে৷ প্রসবকালে জরায়ু কেটে ফেলায় অতিরিক্ত রক্তক্ষরণে ওই নারী মারা গেছেন বলে তাঁর স্বজনেরা অভিযোগ করেছেন৷ গতকাল রোববার সকালে শ্রীপুর উপজেলার মাউনা ইউনিয়নের চকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে৷
পরিবারের সদস্যরা জানান, চকপাড়া গ্রামের আতর আলী ও তাঁর স্ত্রী রুমা দুজনই পোশাক কারখানার শ্রমিক৷ গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে অন্তঃসত্ত্বা রুমার প্রসবব্যথা উঠলে তাঁর স্বামী পাশের গ্রাম নয়নপুরের বাজারের রজনী ফার্মেিসর ওষুধ বিক্রেতা রফিকুল ইসলামকে ডেকে আনেন৷ রফিকুল আতর আলীর বাড়িতে রুমার প্রসূতির ঘরে থাকা স্থানীয় ধাত্রী মাজেদা খাতুনকে বের করে দেন৷ পরে জরায়ুর মুখ কাটলে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে৷ রক্তক্ষরণ বন্ধ করতে না পারায় গতকাল ভোর ছয়টার দিকে সন্তান প্রসবের আগেই রুমা মারা যান৷ সন্তানটিও গর্ভেই মারা যায়৷
রফিকুল বলেন, ‘আমি কোনো ভুল চিকিৎসা করিনি৷ প্রসবের প্রয়োজনে প্রসূতির জরায়ুর মুখ মাত্র আধা ইঞ্চি কেটেছিলাম৷ ওই নারীর আগেই রক্তশূন্যতা থাকায় তিনি মারা যান৷’