ভুল চিকিৎসার অভিযোগ: ২ চিকিৎসক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি বেসরকারি হাসপাতালে এক নারীর মৃত্যুর জন্য ভুল চিকিৎসার অভিযোগে দুই চিকিৎসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ধোলাই পাড়ে যমুনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে গতকাল শুক্রবার রাতে সন্তান প্রসবের সময় মিলি বেগম নামে এক প্রসূতির মৃত্যু হয়। মৃতের স্বজনেরা প্রথমে চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ করেন। পরে এ অভিযোগে তাঁরা মামলা করলে রাত ১২টার দিকে ওই হাসপাতালের চিকিৎসক রওশন আরা পারভিন ও মনিরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।