ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় আবারও এক প্রসূতির মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, ভুল চিকিৎসায় ওই প্রসূতি মারা গেছেন।পারিবারিক সূত্র জানায়, শুক্রবার রাতে উপজেলার বড়হাটি গ্রামের আজিজুল হকের স্ত্রী রওশন আরার (৩৮) প্রসব ব্যথা ওঠে। গতকাল শনিবার সকালে আজিজুল হক এলাকায় পল্লি চিকিৎসক হিসেবে পরিচিত সামছুল আলম খানকে খবর দেন। পরে সামছুল বাড়িতে গিয়ে রওশনকে একটি স্যালাইন ও ছয়টি ইনজেকশন দেন। এর পর পরই রওশন নিস্তেজ হয়ে পড়েন। পরে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মো. ওয়াহিদুজ্জামান ওই প্রসূতিকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক মো. ওয়াহিদুজ্জামান জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে প্রসূতির মৃত্যু হয়েছে। তবে তাঁকে ইনজেকশন দেওয়াও ঠিক হয়নি।