ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ পৌর এলাকার একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় গতকাল বৃহস্পতিবার দুপুরে এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাঁর নাম রোজিনা বেগম (২৫)। বাড়ি ঢাকার ধামরাই উপজেলার বেলীশ্বর গ্রামে।শাপলা মেডিকেল সেন্টার নামের ওই ক্লিনিক সূত্রে জানা গেছে, প্রসব ব্যথা উঠলে রোজিনাকে তাঁর পরিবারের সদস্যরা গত বুধবার রাত নয়টার দিকে ওই ক্লিনিকে নিয়ে আসেন। রাত ১০টার দিকে চিকিৎসক কৃষ্ণা রায় তাঁর শরীরে অস্ত্রোপচার করেন। রোজিনা এক ছেলেশিশুর জন্ম দেন।রোজিনার স্বজনেরা প্রথম আলোকে বলেন, প্রসবের পর থেকেই রোজিনা ব্যথা অনুভব করেন। গতকাল সকালে ব্যথা বেড়ে গেলে তিনি চিৎকার শুরু করেন। তখন ক্লিনিকে কোনো চিকিৎসক না থাকায় সেবিকা সুনীতি কুমার মণ্ডলকে ডেকে আনা হয়। সুনীতি রোজিনার শরীরে একটি ইনজেকশন পুশ করেন। এর ঘণ্টা খানেক পর রোজিনার মৃত্যু হয়। সেবিকা সুনীতির বক্তব্য জানার জন্য ক্লিনিকে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। মুঠোফোনে তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করেও সম্ভব হয়নি।