ভুল চিকিৎসায় শিশুমৃত্যুর অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় সদর হাসপাতালে বৃহস্পতিবার দুপুরে সানি (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সানির মা-বাবার অভিযোগ, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. বাহারাম আলীর ভুল চিকিৎসায় শিশুটির মৃত্যু হয়েছে।মো. বাহারাম আলী এ অভিযোগ অস্বীকার করে বলেন, শিশুটিকে রক্ত দেওয়ার সময় তার সঙ্গে কর্টসন ও লেস্কিস নামক দুটি ইনজেকশন দেওয়া হয়। এর কিছুক্ষণ পরেই শিশুটি মারা যায়।সানির বাবা শফিয়ার রহমান জানান, সে দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিল। বৃহস্পতিবার অসুস্থ হয়ে পড়লে তাকে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়। মো. বাহারাম আলী দুটি ইনজেকশন পুশ করলে মৃত্যুর কোলে ঢলে পড়ে।পঞ্চগড় থানার ওসি মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ করলে চকিৎসকের বিরুদ্ধে মামলা নেওয়া হবে।