ভুল তথ্য পরিবেশন করে জাতিকে বিভ্রান্ত করবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশে বলেছেন, ‘ভুল তথ্য পরিবেশন করে জাতিকে বিভ্রান্ত করবেন না, জাতিকে সঠিক তথ্য দিন। এতে দেশ ও জাতি উপকৃত হবে।’গত মঙ্গলবার সন্ধ্যায় কিশোরগঞ্জের হোসেনপুরে স্থানীয় আওয়ামী লীগের ইফতার মাহফিলে যোগ দেওয়ার পর সংক্ষিপ্ত বক্তব্যে স্থানীয় সরকারমন্ত্রী এসব কথা বলেন। হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ূব আলী খানের সভাপতিত্বে এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতারা বক্তব্য দেন।আশরাফুল ইসলাম বলেন, কিশোরগঞ্জের সার্বিক উন্নয়নে যা যা করার দরকার, তা করা হচ্ছে। এ ধারা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, গণমানুষের দাবি অনুযায়ী, কিশোরগঞ্জে মেডিকেল কলেজ হাসপাতাল ও একটি বিদ্যু ৎ কেন্দ্র নির্মাণ করা হবে।মন্ত্রী বলেন, আওয়ামী লীগ যেসব প্রতিশ্রুতি ও উন্নয়নের কথা বলেছিল, তা অক্ষরে অক্ষরে পালন করবে। এতে সন্দেহের কোনো অবকাশ নেই। ইফতার মাহফিলে জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান, পুলিশ সুপার মীর রেজাউল আলমসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।