ভুল বানানের ‘দূর্জয় ভৈরব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ ১২ জন মুক্তিযোদ্ধার সঞ্চৃতি ধরে রাখতে প্রায় ১৩ বছর আগে ঢাকা-সিলেট মহাসড়কের কিশোরগঞ্জের ভৈরব বাসস্ট্যান্ডে ‘দূর্জয় ভৈরব’ নামের একটি ভাস্কর্য নির্মাণ করে জেলা পরিষদ। ২০০০ সালের ১৭ এপ্রিল ভাস্কর্যটির নির্মাণকাজের উদ্বোধন করা হয়।ভাস্কর্যের নামে ু উকারের স্থলে ূ উকার দিয়ে ‘দূর্জয়’ লেখায় শব্দটি ভুল বানানে দুষ্ট হয়ে সমালোচনার মুখে পড়ে কর্তৃপক্ষ। সমাজসচেতন ব্যক্তিরা বিষয়টিকে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি অসমঞ্চান হিসেবে দেখছেন।জানতে চাইলে ভৈরব হাজী আসমত কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান আতাউর রহমান প্রথম আলোকে বলেন, ‘দূর্জয়’ নামে বাংলা ভাষায় কোনো শব্দ নেই। অথচ মুক্তিযুদ্ধের সঞ্চৃতি ভাস্কর্যে ওই শব্দটি ব্যবহার করা হয়েছে। কর্তৃপক্ষ যে উদ্দেশ্যে শব্দটি ব্যবহার করেছে, ভুল বানানের জন্য তা মূল ভাবনার বিপরীত অর্থ বহন করছে।আতাউর রহমান বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে বলেন, দূরত্বজ্ঞাপক অর্থ বোঝাতে ূ উকার ব্যবহার করা হয়। আর ু উকার মূলত অপকর্ষমূলক। অজেয় স্তম্ভ বোঝাতে হলে অবশ্যই দ এর নিচে ু উকার দেওয়া উচিত ছিল। ু কারের স্থানে ূকার লেখার কারণে অজেয়-এর বিপরীত অর্থ দাঁড়াবে।এলাকাবাসী জানান, বানানটি সংশোধনের জন্য উপজেলা পরিষদের অনেক সভায় বিষয়টি প্রশাসনিক কর্মকর্তাদের নজরে আনেন উপস্থিত সদস্যরা। তাৎক্ষণিকভাবে সংশোধনের আশ্বাস আসে। কিন্তু এত দিনেও তা বাস্তবায়িত হয়নি। তবে মো. জিল্লুর রহমান রাষ্ট্রপতি হিসেবে ভৈরবে আসার পর ভাস্কর্যটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তখন নতুন করে আরও চারটি ফলক স্থাপন করা হয়।সেই ফলকে শুদ্ধভাবে ‘দুর্জয়’ লেখা হয়। তবে আগের আটটি ফলক আর সংশোধন করা হয়নি। ফলে বর্তমানে নতুন করে সমস্যা দেখা দিয়েছে; তা হলো, এক স্তম্ভে ১২টি ফলকে দুই ধরনের বানান। দুই ধরনের বানান দেখে অনেকে বিভ্রান্ত হচ্ছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ বলেন, ‘বিষয়টি আমার নজরে এসেছে। সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।’জেলা পরিষদের প্রশাসক জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ভুলটি আমার নজরে আনা হয়নি। নিশ্চয় ভুল বানান সহ্য করা হবে না।’