ভুল সংশোধন
গতকাল বুধবার প্রথম আলোর পৃষ্ঠা-৩-এ ‘কবিতা-গানে তনু হত্যার বিচার দাবি’ শিরোনামে প্রকাশিত সংবাদটিতে কয়েকটি ভুল তথ্য ছাপা হয়েছে। সংবাদে লেখা হয়েছে, ‘সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, এই সরকারের কর্মকাণ্ড প্রমাণ করে যে, সরকারের মেরুদণ্ড এত দুর্বল যে তনু হত্যার বিচার করতে পারবে না।’ সঠিক বাক্যটি হবে ‘সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, সরকারের মেরুদণ্ড এত দুর্বল নয় যে, তারা তনু হত্যার বিচার করতে পারবে না।’ এ ছাড়া সংবাদে আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য ইস্তেকবাল হোসেনের নাম ভুলবশত ‘এসতেকবাল হোসেন’ লেখা হয়েছে। এ ছাড়া আখতারুজ্জামানকে গ্রুপ থিয়েটার ফেডারেশনের ‘সভাপতি’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল। সংবাদে পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরার নাম ভুলবশত ‘মান্নান ভূঁইয়া’ লেখা হয়েছে। পাঠকের অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। -বার্তা সম্পাদক