ভুল সংশোধনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল শনিবার প্রথম আলোর তৃতীয় পৃষ্ঠায় ‘আজ শুভ জন্মাষ্টমী’ শীর্ষক সংবাদে কিছু অনাকাঙ্ক্ষিত ভুল হয়েছে। প্রতিবেদনটির দ্বিতীয় অনুচ্ছেদে রাষ্ট্রপতির নাম ভুলক্রমে মো. জিল্লুর রহমান এবং বিরোধীদলীয় নেতা হিসেবে খালেদা জিয়ার নাম ছাপা হয়েছে। প্রকৃতপক্ষে তা হবে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। অসাবধানতাবশত এই ভুলের জন্য আমরা দুঃখিত।
-বার্তা সম্পাদক